শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপারের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name / ২২৫৬ Time View
Update : বুধবার, ২৯ জুন, ২০২২, ১:৫৯ পূর্বাহ্ণ

 মোঃ আকতার আলী ( মিলন) নিজস্ব প্রতিবেদক ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার পোর্টাল টি হাঁটি হাঁটি পা পা করে সংবাদ প্রকাশের ৩ বছর অতিক্রম করে চতুর্থ বছরে পদার্পণ করেছেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২৮ জুন ২০২২) বিকেলে চারটায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেক কেটে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও উপ-সম্পাদক আবুল হাসান এর সভাপতিত্বে অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরীদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী সম্পাদক মাসুদ রানা পলক। এসময় তিনি প্রতিষ্ঠানটির ৩ বছরের ইতিহাস নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। এসময় তিনি বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি পাঠকদের ভালবাসা ও অনুপ্রেরণায় ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার ৩ বছর যাবত সফলতার সাথে কাজ করে আসছে। বর্ষপূর্তির এই বিশেষ দিন উপলক্ষে পত্রিকার পরিবারের পক্ষ থেকে পাঠক ও সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করার যে উদ্দেশ্য নিয়ে এর পথচলা শুরু করেছিলেন সেই পথচলায়, আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার গণমানুষের মুখপত্র হিসেবে আগামী দিনগুলোতেও একইভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব মোঃ শামসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের দুই দুইবারের সফল চেয়ারম্যান সোহাগ হোসেন , অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টাইগার হোসেন, অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অনলাইন প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দসহ ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST