শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধায় সিলগালাকৃত ইটভাটা ফের চালু, দুই ম্যানেজারকে কারাদণ্ড-জরিমানা

Reporter Name / ২২৭১ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিলগালা করা অবৈধ ইটভাটা অনুমতি ছাড়া আবারও চালু করায় জাহাঙ্গীর আলম ও জীবন কুমার নামে দুই ইটভাটার ম্যানেজারকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সাঘাটা উপজেলার জাদুরতেইর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে এবং জীবন কুমার সরকার একই বোনারপাড়া গ্রামের ভীম কুমার সরকারে ছেলে। তারা দুজনেই এমবি ব্রিকস ইটভাটার ম্যানেজার। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলার জাদুরতেইর এলাকায় অবস্থিত ‘এমবি ব্রিকস’ নামের একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন এই অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, দীর্ঘদিন ধরে জাদুরতেইর এলাকায় অবস্থিত ‘এমবি ব্রিকস’ নামের ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত দুই সপ্তাহ আগে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভাটার মালিকপক্ষ রেজিস্ট্রেশন, পরিবেশ অধিদফতরের সনদ ও ফায়ার সার্ভিসের অনুমতিপত্রসহ কোনো ধরনের বৈধ কাগজ দেখাতে না পারায় সেটি সিলগালা করে ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে আবারও ভাটার কার্যক্রম শুরুর খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভাটায় থাকা দুই ম্যানেজারকে আটক করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST