রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে এমপিদের খোলা চিঠি দেবে বিএমএসএফ

Reporter Name / ২৫০৬ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে এবছর সংসদ সদস্যেদের নিকট খোলা চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএমএসএফ। আগামি ২০ এপ্রিল থেকে এ চিঠি পাঠানো শুরু হয়ে চলবে সপ্তাহের শেষ দিন ৭ মে পর্যন্ত। আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান জানান, প্রতিবছর ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ নানা আয়োজনে উদযাপন হয়ে থাকে। চলতিবছর ৬ষ্ঠবারের মত সপ্তাহটি উদযাপিত হবে, তবে এবছর ঈদ উল ফিতরের সরকারি বন্ধ থাকায় সপ্তাহটিতে উল্লেখযোগ্য আয়োজন থাকছেনা। পহেলা এবং ৭মে ভার্চুয়াল আলোচনা, লিফলেট বিতরণ, প্রচার প্রচারণা থাকছে। ঈদের কারণে শুরুতে র্যালী (রেলি) এবং সমাপনী দিনে ঢাকায় জাতীয় সমাবেশ থাকছেনা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ তাই রাষ্ট্রীয় মর্যাদা জরুরী বলে মনে করি, এদেশে সাংবাদিক ও গণমাধ্যম অঙ্গনের প্রাণের দাবী জাতীয় গণমাধ্যম সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া প্রয়োজন কেননা এদেশে মৎস সপ্তাহ, কৃষি সপ্তাহ, পুলিশ সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, আনসার সপ্তাহ ইত্যাদি নানা সপ্তাহ রয়েছে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিটি মেনে নিবেন বলে আশা করি। গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা, বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমকে বলেন, প্রতিবছর আমরা সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠিয়ে আসছি। এবছর দাবিটি তৃণমূল থেকে সংসদে পৌঁছাতে আমাদের শাখাসমুহ থেকে স্থানীয় এমপিদের নিকট খোলা চিঠি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এমপিরা গণমাধ্যম সপ্তাহের প্রয়োজনীয়তার স্বপক্ষে মতামত দিলে সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে সহজ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST