বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

Reporter Name / ২২৯২ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ২:০৮ পূর্বাহ্ণ

খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি;আর,এম রাকিবদিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন করেছেন উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় খানসামা উপজেলা প্রশাসনের চত্ত্বর থেকে একটি শোক র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে শেষ হয়ে। উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে দোয়া ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শোকের দিনটি স্মরণ করেন।

শোক র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে, উপজেলা পরিষদেরপক্ষে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রশাসনেরপক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, পুলিশ প্রশাসনের পক্ষে খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ফায়ার সিভিল ডিফেন্স এর পক্ষে স্টেশন অফিসার তালহা-বিন-জসিম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, ছাত্রলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীগণ পুষ্পার্ঘ্য অর্পন করেন।

পরে সকাল সাড়ে ১১টায় খানসামা উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST