সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই Logo ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সোহাগ Logo সাপাহারে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নেত্রকোণা জেলা ছাত্রদলের নব কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তালুকদার সজিব Logo সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় গৃহবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দিল

Reporter Name / ২২৫২ Time View
Update : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১:১৩ অপরাহ্ণ

আর,এম রাকিব খানসামা উপজেলা প্রতিনিধি  গৃহবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দিল। দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া সুবর্ণখুলীতে ধর্ষণচেষ্টা করায় শ্বশুর আ. মতিনের (৬০) গোপনাঙ্গ কেটে দিলেন পুত্রবধূ। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহপাড়ার নজু ইসলামের মেয়ের সঙ্গে মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে পর থেকেই শ্বশুর পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি পুত্রবধূ তাঁর স্বামী ও পরিবারের বাকি সদস্যদের জানালেও কোনো সুরাহা হয়নি। সুযোগ পেলেই শ্বশুর পুত্রবধূকে যৌন নির্যাতন করতে থাকে। গতকাল রাতেও পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন শ্বশুর আ. মতিন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেন পুত্রবধূ। এ সময় আ. মতিনের চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাঁকে আহতাবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST