শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কুৃষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে

Reporter Name / ২২৪৪ Time View
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২, ২:২৫ পূর্বাহ্ণ

 নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ কুষ্টিয়া ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়া খালি মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে খিলক্ষেত নেভির অফিস সহকারী মারুফুল আলম পিয়াস (২৭) ও মিরপুর ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে সাজ্জাদ হোসেন সজিব (২২)। গুরুতর আহতরা হলেন-দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার কামাল হোসেনের ছেলে কাজল (১৮) ও একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে বাপ্পি (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়া খালি মাঠ নামক স্থানে বিকেল ৫টার দিকে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন মোটরসাইকেল আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস টিম ও পুলিশকে খবর দেয়। তাঁরা এসে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পিয়াস ও সজিবের মৃত্যু হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘হাওয়া খালি নামক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার আরোহী গুরুতর আহত হয়। তাদেরকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পিয়াস ও সজিব নামে দুজন চিকিৎসারত অবস্থায় মারা গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST