শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামা মডেল প্রেস ক্লাবে ভোটগ্রহণ ও উদ্বোধন অনুষ্ঠিত Logo ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রেলওয়ে সেবার সম্পর্কিত গণ শুনানী অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি,বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি Logo কবিতা :- জন্মেছি যে দেশে। Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo বিজনেস ক্লাবের জমজমাট হেমন্ত উদ্যোক্তা উৎসব Logo নেত্রকোনায় ডা. আনোয়ারুল হক সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা Logo সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন Logo অল্প বয়সে মেয়ের সাথে প্রেম করলে প্রেমিকের স্থান জেলখানায় শংকর চন্দ্র সরকার, Logo প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ০৩টি স্বর্ণের বার এবং ০৪টি স্বর্ণালংকারসহ ০১জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কচুয়ায় বিএমএসএফ সভাপতি মারুফের ওপর অতর্কিত হামলায় সুস্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি কেন্দ্রীয় কমিটির।

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ / ১৯৬৪ Time View
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১:৩২ পূর্বাহ্ণ

 বাগেরহাটের কচুয়ায় ইউএনও কাপ ফুটবল খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচুয়া উপজেলা চেয়ারম্যানের সামনে অতর্কিত হামলায় আহত হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ। ২০ জুলাই বুধবার কচুয়া সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও কাপ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্রকরে কথা-কাটাকাটির এক পর্যায়ে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কচি শিকদার,সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,সুজন শিকদার সহ কয়েক জন মিলে উপস্থিত সকলের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি ও ক্রীড়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত হয় সাংবাদিক মীর আওসাফুর রহমান মারুফ কচুয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া যায়।তবে ঘটনার সময় উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল,উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার সহ অনেকেই উপস্থিত ছিলেন।ঘটনাটি নিয়ে আহত আওসাফুর রহমান মারুফ কচুয়া থানায় একটি লিখত অভিযোগ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আসন্ন খেলা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন,দ্রুত সময়ের মধ্যে অভিযোগ তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। আহত মীর আওসাফুর রহমান বলেন,ক্রীড়া সংস্থার কমিটি গঠন সংক্রান্ত বিষয়ের জেরে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালানো হয়েছে।আমি এ বিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে জরুরি এক সভা ডেকে সাংবাদিকদের পক্ষ থেকে এমন ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে পাশাপাশি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। এদিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুস্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST