মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু। Logo অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়ালেন, শার্শার যুবদল নেতা কবির হোসেন  Logo সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন। Logo সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ Logo পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ঋষি সুনাক বা লিজ স্ট্রাস বরিস জনসনের স্থলাভিষিক্ত হচ্ছেন

হাকিকুল ইসলাম খোকন সিনিয়র প্রতিনিধিঃ / ২৫৮৭ Time View
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১:৩৪ পূর্বাহ্ণ

ভারতীয় বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং সাবেক ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ স্ট্রাস। এই দুজন থেকেই চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন।বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে বাকি রইলেন আর মাত্র ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় নেতা নির্বাচনের দলীয় এমপিদের সমর্থন অর্জনের সর্বশেষ ধাপে ১৩৭ ভোট নিয়ে শীর্ষে রয়েছে ঋষি সুনাক এবং ১১৩ জন এমপির সমর্থন নিয়ে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিজ স্ট্রাস। সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বরিস জনসনের তীব্র সমালোচক বলে খ্যাত পেনি মরডন্ট এই দৌড় থেকে ছিটকে পড়েছেন। সর্বশেষ ধাপে মরডন্ট পেয়েছিলেন ১০৫ জন এমপির সমর্থন।এমপিদের সমর্থনে চূড়ান্ত দুই প্রার্থী নির্বাচিত হওয়ার পর এবার এই দুজন থেকে দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী বাছাই করবেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। দেশব্যাপী প্রায় ২ লাখ দলীয় সদস্যের সরাসরি ভোটে নির্বাচিত হবেন পরবর্তী নেতা। তবে এই ভোটের ফলাফল জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর।সর্বশেষ ফলাফল থেকে এটি স্পষ্ট যে—ব্রিটেন হয় তাঁর প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, নয়তো তৃতীয় নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। তবে ভারতীয় বংশোদ্ভূত হওয়া এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ থাকা ঋষি সুনাকের জন্য নেতিবাচক দিক হিসেবে হাজির হতে পারে। এ ছাড়া, বরিস জনসন এবং তাঁর সমর্থকেরা তো খোলাখুলিভাবেই ঋষির বিরুদ্ধে কথা বলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST