শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিক মোস্তফা খানের জন্মদিন আজ

Reporter Name / ১৪৬৪ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ

সাদ্দাম উদ্দীন রাজ-নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোস্তফা খান এর শুভ জন্মদিন আজ। ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারী নরসিংদীর রায়পুরা উপজেলার (বর্তমান পৌরসভার ০৯নং ওয়ার্ড) তুলাতলী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। মোস্তফা খান সাংবাদিদকতার পাশাপাশি এলাকায় একজন দক্ষ সংগঠক ও স্বেচ্ছাসেবক হিসেবেও খ্যাতি রয়েছে তার। তিনি কাজের স্বীকৃতি স্বরুপ “হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড-২০২১, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১, শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২, মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা -২০২২, জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা -২০২২ এ ভূষিত হন এবং জলবায়ু বিপর্যয় রোধে কাজের সিকৃতি স্বরুপ একতারা বিজয় উৎসব সম্মাননা স্বারক গ্রহন করেন। এছাড়াও তিনি সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডের সম্পৃক্ত থাকায় একাধিক সম্মাননা গ্রহন করেন। তিনি ২০০৩ সালের প্রথম দিকে নরসিংদী থেকে প্রকাশিত দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদার্পণ করেন। পরবর্তিতে তিনি দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৃহত্তর রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য ও ৩৮ বছরের ইতিহাসে ২০২১ সালে গণতান্ত্রিক প্রদ্ধতিতে প্রথম নির্বাচিত সভাপতি, নরসিংদী সম্পাদক পরিষদ এর দ্বিতীয় মেয়াদে মনোনীত কোষাধ্যক্ষ, আলোকিত খবর ডটকম এর নির্বাহী সম্পাদক ও চ্যানেল সিক্সটিন টিভি এবং জোনাকী টেলিভিশন’র ম্যানেজিং ডিরেক্টর এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সহযোগী হয়ে আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে “খান আইটি হোস্ট” নামে ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপসহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আজকের এদিনে তিনি সকলের কাছে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST