বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতী পাহাড়ী ঢলে নিহত ইসমাইলের পরিবারের পাশে- ইউএনও

Reporter Name / ৩০৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৪ অপরাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও স্বশরীরে নিহত ইসমাইলের বড়ী গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ তহবিলের নগদ ২৫ হাজার টাকা অনুদান দেন মৃত. ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ আশরাফুল আলম রাসেল বলেন, “ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সবার জন্যই অত্যন্ত বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছে! এর চেয়ে কষ্টের আর হতে পারে। সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছেন। আমরাও প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতে ও যে কোনো প্রয়োজনে তাদের সহায়তায় তনবো।” উল্লেখ্য যে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের ইসমাইল (১৬) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোরে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST