শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ

 বিশেষ সংবাদদাতাঃ রাজধানীর নয়ানগর এলাকায় চলমান সড়ক সম্প্রসারণকে ঘিরে তথাকথিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, এটি ছিল পরিকল্পিত, মিথ্যা ও বানোয়াট কর্মসূচি—যার পেছনে রয়েছে দর্পন প্রপার্টিজ লিমিটেডের স্বার্থসংশ্লিষ্ট ষড়যন্ত্র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, মা. কামাল হোসেন, মো. গোলাপ মিয়া, হারুন অর রশিদ, আলী আকবর, সিরাজসহ স্থানীয় বাসিন্দারা। লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানাধীন নয়ানগর এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের ১ নম্বর সড়কের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলাচল সংকটে ভুগছিলেন। এ প্রেক্ষিতে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জমির অংশ ছেড়ে দিয়ে সড়কটি ৮০ মিটার সম্প্রসারণের আবেদন করেন। আবেদন পর্যালোচনা শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সড়ক সম্প্রসারণের অনুমোদন দেয় এবং বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ওপর। এলাকাবাসীর দাবি, সম্পূর্ণ স্বেচ্ছায় জমি ছাড়ার ভিত্তিতেই কাজ শুরু হয়েছে। কোনো ধরনের জোরজবরদস্তি, ভয়ভীতি বা বলপ্রয়োগ করা হয়নি। তবে অভিযোগ উঠেছে, পাশেই চলমান দর্পন প্রপার্টিজ লিমিটেডের একটি হাউজিং প্রকল্পের স্বার্থে সড়ক সম্প্রসারণ ব্যাহত করতে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, কোম্পানিটি দীর্ঘদিন ধরে ৮০ মিটারের আওতায় থাকা পরিবারগুলোকে উচ্ছেদের উদ্দেশ্যে নানা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সড়ক সম্প্রসারণ ঠেকাতে তারা বহিরাগত ১৫-১৬ জন লোক নিয়ে অন্যত্র একটি মানববন্ধনের আয়োজন করে এবং ভিডিও ধারণ করে তা প্রচার করে। ওই মানববন্ধনে অভিযোগ করা হয়, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নাকি এলাকাবাসীর অনুমতি ছাড়া জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে এবং বাড়িঘর ভাঙছে। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তারা বলেন, “আমরা নিজেরাই চলাচলের সুবিধার্থে ঘরবাড়ি সরিয়ে জমি ছেড়ে দিয়েছি। প্রয়োজনে আরও জমি দিতে প্রস্তুত আছি। সেনাবাহিনী বা ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি।” এলাকাবাসীর আরও অভিযোগ, দর্পন প্রপার্টিজ লিমিটেড মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে পরিবারগুলোকে হয়রানি করছে এবং ভুয়া প্রচারণার মাধ্যমে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যেন চলমান সড়ক সম্প্রসারণের কাজ বাধাহীনভাবে অব্যাহত থাকে এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST