বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক Logo শেরপুরে ডিসির ত্রাণ ভান্ডারে আশা’র সাড়ে ৩’শ কম্বল হস্তান্তর Logo শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও হুইস্কি আটক। Logo ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মোবাইল কোর্ট এর মাধ্যমে ২টি অবৈধ ইটভাটাকে ১,৫০,০০০/ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় Logo ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ Logo মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক Logo মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক

নিজস্ব প্রতিবেদক : / ৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে সানী চৌধুরী (পিতা: শঙ্কর চৌধুরী) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জমাবন্দির নকল উত্তোলনের জন্য সানী চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংযুক্ত ব্যাংক রশিদটি যাচাইয়ের সময় সন্দেহজনক মনে হলে রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) যুহাদ বিন খলিল সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ রশিদটি জাল বলে নিশ্চিত করে।
সূত্র জানায়, এ ঘটনায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসন আরও জানায়, ঘটনাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় আটক ব্যক্তিকে নিয়মিত মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST