বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন Logo জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। Logo শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে আমাদের অগ্রণী ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ক্যাপিটাল বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ Logo সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক: তালতলীর শ্রমিক রাজনীতিতে আস্থার নাম মোঃ সিদ্দিকুর রহমান মামুন Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রংপুরে শুরু হলো সংবাদকর্মীদের শেল্টারহোম

Reporter Name / ২৩৮৬ Time View
Update : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১:০১ পূর্বাহ্ণ

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
খবর বিজ্ঞপ্তি: মামলা-মামলার শিকার রংপুর বিভাগের সংবাদকর্মীদের জন্য রংপুরে জার্নালিস্ট শেল্টারহোম চালু করলো রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রংপুর জেলা শাখা।

শনিবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাব সম্মেলন কক্ষে ত্রয়োদশ সপ্তাহের সেরা রিপোর্ট পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন দুই সংগঠনের সভাপতি হালিম আনসারী ও তৌহিদুল ইসলাম বাবলা।

পরে ১৩তম সপ্তাহে দৈনিক দেশবাংলার ইকবাল সুমনের দ্রব্যমূল্য নিয়ে একটি এবং দৈনিক দাবানলের আহসান হাবীব মিলনের সমাজসেবার টাকা পাওয়া যায় রোগীর মৃত্যুর পর শীর্ষক আরেকটি প্রতিবেদন সপ্তাহের সেরা রিপোর্ট হিসাবে নির্বাচিত করেন জুরিবোর্ড।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ রিপোর্টের জন্য ইকবাল সুমন ও আহসান হাবীব মিলনের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিভূতিভূষণ সরকার।

সপ্তাহের সেরা রিপোর্ট প্রতিযোগীতাকে আরও কার্যকর করতে এখন থেকে স্থানীয় সকল দৈনিক পত্রিকা মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে মতামত তুলে ধরেন জুরিবোর্ডের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক নূরুজ্জামান আহমেদ, রতন সরকার, শাহ বায়েজীদ আহমেদ, সাংবাদিক জিএম জয়, জাকির হুসেইন, মিজানুর রহমান বিপ্লব, আমিরুল ইসলাম, শরীফা বেগম শিউলী, হাসান আল সাকিব, জামাল মন্ডল, বর্ণালী জামান প্রমূখ।

পেশাগত মানোন্নয়ন ও নির্যাতিত সংবাদকর্মীদের পাশে থাকতে রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রংপুর জেলা শাখা যৌথভাবে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সংবাদকর্মীদের সম্মান ও মর্যাদাবৃদ্ধিতে সম্ভব সবকিছু করার দৃঢ়প্রত্যয়ে নিয়মিত কাজ করছে সংগঠন দুটি।

রংপুরে সাংবাদিকদের জন্য এমন একটি উদ্যোগ গ্রহন করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পর্যায়ক্রমে দেশের অন্যসব বিভাগগুলোতে সাংবাদিকদের স্বার্থে এমন উদ্যোগ নিতে পারেন বলে মতপ্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST