বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন Logo ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি

মোস্তাফিজুর রহমান বেনাপোলঃ / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ

অদ্য ১২ মার্চ ২০২৬ তারিখ ১০০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা ব্রীজের উপর হতে ০১ জন আসামীসহ ২৩৩.২৯ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ১৩২০/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- (১) আবু সাইদ (৪১), পিতাঃ আলী আহমেদ, গ্রাম- কালিনগর, ডাকঘর- খাশমহল বালুচর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ। আটককৃত স্বর্ণের মূল্য ৫৪,০৮,৮২৮/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- টাকা এবং নগদ ১৩২০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫৪,৩০,১৪৮/- (চুয়ান্ন লক্ষ ত্রিশ হাজার একশত আটচল্লিশ) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST