শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার Logo নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। Logo নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার Logo সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। Logo শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, Logo রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ Logo নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ Logo ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ২৫৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:১২ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল রঘুনাথপুর বিওপির ভারত সীমান্তের কাটাতারের ৫০০ গজ দুরে বাংলাদেশে জমিতে অজ্ঞাত ব্যাক্তির (৩৬ বছর বয়সী) লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিবি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

প্রাথমিক ভাবে দেখা যায় লাশটির পায়ে একটি গামছা বাঁধা দেখা যায় এবং ধারণা করা হচ্ছে লাশটি মেরে ভারতের ভিড়ে সীমান্ত থেকে বাংলাদেশি সীমান্তে ফেলা রাখা হয়েছে। লাশটি ভারত সীমান্তে দিক থেকে যে টেনে আনা হয়েছে তার চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশটির গায়ে আঘাতের কালশিরা দাগ এবং কালফোলা দেখা যায়।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় কৃষকদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

  • এবিষয়ে নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, সকালে জানতে পারি বাহাদুরপর ইউনিয়নের রঘুনাথপুর বিজিবি বিওপির একেবারে ভারতের ভিড়ে সীমান্তের কাটাতারের পাশে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। পরে পোর্ট থানার পুলিশ সহ বিজিবিকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারত সীমান্তের কাটাতারের খুব কাছেই বাংলাদেশের ভু-অংশে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। লাশের শরীরে ক্ষতস্থান না থাকলেও সারা শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা লাশটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্ত শেষে লাশের মৃতের কারন জানা জাবে। প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যাইনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST