শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: Logo সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে বন্যার্তদের মাঝে নেত্রকোণার আটপাড়ায় শুকনো খাবার বিতরণ

Reporter Name / ২৩৯৪ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক ঃ টানা বৃষ্টি বর্ষণের ফলে বন্যা কবলিত এলাকায় পানি কমলেও এখনো খাদ্য সংকট কাটিয়ে উঠতে পারেনি। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্হা বন্যাদুর্গত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সহযোগিতা করে যাচ্ছে। নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাব, আটপাড়া শাখার উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে বৃহস্পতিবার (৩০ জুন) আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের আঁটিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যাপ্লাবিত ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ২য় বারের মতো শুকনো খাবার বিতরণ করে। উল্লেখ্য যে, এর পূর্বেও বাংলাদেশ প্রেস ক্লাব আটপাড়া উপজেলা শাখা বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক শামীম তালুকদার, নেত্রকোণা জেলা আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন তালুকদার, আটপাড়া থানার (এ এস আই) মোকাম্মেল হোসেন,বাংলাদেশ প্রেসক্লাব আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক তানজিলা আক্তার রুবী, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য নাসির আহমেদ,বানিয়াজান ইউনিয়নের ১,২,৩ নং (সংরক্ষিত মহিলা আসন) ওয়ার্ডের মেম্বার দীপা আক্তার প্রমুখ। এলাকাবাসী জানান,পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভয়াবহ বন্যা দেখা দেয়।এতে ক্ষতিগ্রস্ত হয়ে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।এর মধ্যে আটপাড়া উপজেলাও প্লাবিত হয়েছে। শত শত মানুষ ঘরবাড়ি ছাড়া ও প্রবল স্রোতে যাতায়াত ব্যবস্হা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানিবন্দী মানুষ খাদ্যসংকটে পড়েছে। তারা অনুরোধ জানান,যাদের সামর্থ্য রয়েছে তারা সকলেই যেন ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ বন্যার্তদের ত্রাণ বিতরণে আরো বেগবান হওয়ার জন্য বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ প্রেস ক্লাব আটপাড়া উপজেলা শাখার ত্রাণ বিতরণে তিনি সন্তোষ প্রকাশ করেনও বাংলাদেশ প্রেস ক্লাব সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলাপ-আলোচনা করেন। পরে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যবৃন্দ আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্হ্য বিষয়ক সম্পাদক অসুস্হ্য জহিরুল ইসলাম খান হীরাকে দেখতে তার নিজ বাসায় যান।কিছুদিন পূর্বে জহিরুল ইসলাম খান হীরা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST