মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সড়ক দুর্ঘটনায় পা ভাঙা আবু সাঈদের বাড়িতে নুরুজ্জামান লিটন, বললেন সে দলের একজন সক্রিয় কর্মী’ Logo নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত Logo নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু। Logo অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়ালেন, শার্শার যুবদল নেতা কবির হোসেন  Logo সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন। Logo সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত Logo সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, Logo হঠাৎ বেনাপোল স্থলবন্দরে নৌঃপ্রতিমন্ত্রী, দেখলেন সরেজমিনে যাত্রীসেবা-নিরাপত্তা ও ইমিগ্রেশন Logo সাপাহারে স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র Logo আলোকিত নারী সংস্থার শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি : / ১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ

 শিক্ষকদের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তাঁরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST