শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: Logo সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিউইয়র্ক প্রবাসী কবি মিজানুর রহমান জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা পেয়েছেন

Reporter Name / ২৪৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবরিশালের অন্যতম সাহিত্য সংগঠন কৃষ্ণচুড়া কবি সাহিত্যিক বলয় এর ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে বরিশাল সদর রোডস্থ কির্তনখোলা মিলনায়তনে গত ২১ মে শনিবার কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা ও কবি মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়। খবর বাপসনিঊজ। কৃষ্ণচুড়া সাহিত্যিক বলয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর আলম রুস্তম ( কবি ও পরিবেশ বিজ্ঞানী),প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আতিক হেলাল (কবি ও ছড়াকার )। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজমুল ইসলাম আকাশ (কবি ও সংগঠক), মনজু খন্দকার (কবি ও গীতিকার) আব্দুল হক চাষী(কবি ও সংগঠক), সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন (কবি ও সংগঠক),অপুর্ব গৌতম (কবি ও সংগঠক) ।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুম আহমেদ রানা)(প্রতিষ্ঠাতা, কৃষ্ণচুড়া সাহিত্যিক বলয়)ও অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্হাপক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে মোট ১৬০ জন কবি অংশ নেন । এর মধ্যে প্রায় ৯০ জনকে সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে। ভোলার যে ৫ জন কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা- ২০২২ পেয়েছেন তারা হলেনঃকবি মিজানুর রহমান(ভোলা সদর) , কবি মুহাম্মদ সামছুদ্দিন (ভোলা সদর) , ,কবি জিয়াউল হায়দার (ভোলা সদর) ,জয়নাল আবেদীন খান ( তজুমদ্দিন) ফারজানা আক্তার জুই ( তজুমদ্দিন) । উল্লেখ্য কবি মিজানুর রহমান বর্তমানে নিউইয়র্কে থাকার কারনে তার পক্ষে কবি মুহাম্মদ সামছুদ্দিন এ পুরস্কার ও সম্মাননা গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST