শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গাইবান্ধায় বাসচাপায় সেনা সদস্য স্বামী স্ত্রী নিহত

Reporter Name / ২২৯৫ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ পূর্বাহ্ণ

মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা রহবল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ ও তার স্ত্রীর । শাকিল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত শাকিল আহমেদ এর স্ত্রী নাম পরিচয় জানাতে পারেননি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে গোবিন্দগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন সেনা সদস্য শাকিল আহমেদ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী যাত্রীবাহী নবীন বরণ পরিহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও তার স্ত্রী। এ সময় তাদেরকে চাপা দিয়ে বাসটি পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। ওসি বলেন, ঘটনার পর স্থানীয় ও পথচারীদের সহযোগিতায় ঘাতক বাসটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জানান,বাসটি বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যেতে ধরে। তাৎক্ষণিকভাবে আমরা বাসটিকে আটক করেছি। পরে পুলিশ এসে ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST