বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খানসামায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বর থেকে অগ্নিমশাল হাতে স্লোগানে স্লোগানে পাকেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা। এসময় তারা–”জিয়ার সৈনিক এক হও-এক হও, অবৈধ মনোনয়ন, মানিনা-মানবোনা”, “প্রার্থী পরিবর্তন চাই”, “মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দাও”—এমন শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পাকেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার একই স্থানে ফিরে এসে সমাবেশে পরিণত হয়। এদিকে প্রার্থী পরিবর্তনের দাবিতে এমন মশাল মিছিলে পুরো অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের মধ্যে কর্নেল মোস্তাফিজুর রহমানের প্রতি সমর্থন বেশ প্রবল। ফলে তাঁকে মনোনয়ন না দিলে খানসামা ও চিরিরবন্দর এই দুই উপজেলায় দলের অভ্যন্তরীণ বিভাজন আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। উল্লেখ্য, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়াকে প্রার্থী ঘোষণা করে দল। এরই প্রতিবাদে এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় প্রার্থী পরিবর্তনের দাবিতে র‌্যালি, মৌন মিছিল ও মতবিনিময় সভা এবং ১৯ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হালিম এবং কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST