রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ / ১৩৪৯ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ

 বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান)-এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অঙ্গ) মাধ্যমে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে । বারটান প্রধান কার্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জের তত্ত্বাবধানে ও উপজেলা কৃষি অফিস, শার্শা এর সহযোগিতায় প্রশিক্ষণটি গত ২৭ মে থেকে শুরু হয়ে আজ ২৯ মমে শেষ হয় । খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সোহাগ মিয়া ও সহকারী প্রশিক্ষক মো: অহিদুল ইসলাম। প্রশিক্ষণে পুষ্টি ,ফলিত পুষ্টি, প্রতিদিনের সুষম খাদ্য গ্রহণের পরিমাণ, সঠিক খাদ্য গ্রহণ ও রোগ-প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি, সঠিক খাদ্যাভ্যাস ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গাণু সুমহ রক্ষা, শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মাদের পুষ্টি । পুষ্টিমান বজায় রেখে খাবারের সঠিক রন্ধন প্রক্রিয়া, অপুষ্টিজনিত রোগ সমূহ ও তার প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের বিষয় সম্পর্কিত নাটিকা, এনিমেশন ও ছবি প্রদর্শন করে শিখানো হয়। প্রশিক্ষণে অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন শার্শা উপজেলার সম্মানিত কৃষি কর্মকর্তা জনাব দীপক কুমার শাহা। এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার প্রমুখ । প্রশিক্ষণে দুটি ব্যাচে ৩০ জন কৃষাণ- কৃষাণী এবং ৩০ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম,এনজিও কর্মকর্তা, পুরোহিতসহ অন্যান্য পেশাজীবির সর্বমোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST