শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দেশের অভ্যন্তরে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে শার্শায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা Logo সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কোকাকোলা-পেপসি এবার রাশিয়ায় ব্যবসা বন্ধ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ / ২৫৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১:৪৭ পূর্বাহ্ণ

রাশিয়া থেকে এবার ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলো কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে একের পর এক ব্যবসায়িক নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে রাশিয়া। ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি রাশিয়ার সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (৮ মার্চ) কোকাকোলার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।

অপরদিকে, ইউক্রেনে রুশ হামলার দিকে ইঙ্গিত করে পেপসি জানিয়েছে, রাশিয়ায় পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা আর বিক্রি করা হবে না। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে।

একই দিনে রাশিয়ায় আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস। এর কিছুক্ষণ আগে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স জানায়, রাশিয়ায় তাদের রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

সম্প্রতি অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বহুজাতিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিইয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।

ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে আমেরিকান এক্সপ্রেসও। ভিসা ও মাস্টারকার্ডও তাদের কার্যক্রম স্থগিত করেছে দেশটিতে। আরও দুটি বড় কোম্পানি লেনদেন স্থগিত করেছে রাশিয়ার সঙ্গে। সে দুটি কোম্পানি হলো প্রাইজওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) এবং কেপিএমজি।

রাশিয়া নতুন করে আইন পাস করার কারণে কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমও তাদের কাজ স্থগিত করেছে দেশটিতে। সেসব প্রতিষ্ঠান হলো বিবিসি, ব্লুমবার্গ নিউজ, কানাডার সিবিসি, জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি ও জেডডিএফ এবং ইতালির রাই।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের লেনদেনও বন্ধ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST