মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অবজারভেন্টের শিক্ষার্থীরা শীর্ষে: মেধা তালিকায় ব্যাপক সাফল্য

Reporter Name / ৩৩০ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ণ

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত ১৬টি কিন্ডারগার্টেন বিদ্যালয় অংশগ্রহণ করে এই পরীক্ষায়। পরীক্ষায় পঞ্চম শ্রেণির মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে মেধা তালিকায় স্থান করে নেয় ৫০ জন শিক্ষার্থী, যার মধ্যে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১১ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে। এ বিদ্যালয় থেকে মোট ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মেধা তালিকায় ১১ জনের স্থান অর্জন শুধু সংখ্যাগত দিকেই নয়, মানসিক ও শিক্ষাগত দিক থেকেও বিদ্যালয়ের প্রতিভা ও প্রস্তুতির প্রতিফলন। আরও আনন্দের বিষয়, মেধা তালিকার ১ম, ২য় ও ৩য় স্থানও এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দখলে। এ বিষয়ে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মশিউর রহমান বলেন, “এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়—এটি আমাদের সকলের অর্জন। শিক্ষার্থীরা যে আন্তরিকতা, দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিয়েছে, শিক্ষকরা যে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে তাদের পথপ্রদর্শন করেছেন, এবং অভিভাবকরা যে উষ্ণ উৎসাহ ও সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থেকেছেন—সেই সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই গৌরবময় সাফল্য আমাদের অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি—অবজারভেন্টের প্রতিটি সন্তান আরও অনেক উচ্চশিখরে পৌঁছাতে সক্ষম। আমাদের এই যাত্রা চলমান থাকবে, এবং আমরা একসাথে আরও অনন্য সাফল্য অর্জন করবো।” বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই সাফল্যকে নিয়ে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্কুল কর্তৃপক্ষও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST