শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন Logo ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

“বাংলাদেশ প্রেসক্লাব” ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সত্যজিৎ রায় স্মরণানুষ্ঠান

Reporter Name / ১০৭৬ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার,নেত্রকোণা ‘বাংলাদেশ প্রেসক্লাব’ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে সত্যজিৎ রায় স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩০ জুন(রবিবার) এ অনুষ্ঠান বিকাল ৪ টায় জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে সত্যজিৎ স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন,ময়মনসিংহের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন,বাংলাদেশ সরকারের সফল সাবেক মন্ত্রী পরিষদের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার। অনুষ্ঠান উদ্বোধন করেন,ময়মনসিংহের গর্ব সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বিভাস রায়,নির্বাহী পরিচালক,ইন্ট্যারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া,প্রদীপ চন্দ্র কর,সভাপতি,বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী,ময়মনসিংহ, জিয়াউদ্দিন আহমেদ,সভাপতি,সম্মিলিত সাংস্কৃতিক জোট,ময়মনসিংহ,সনৎ কুমার ঘোষ,সভাপতি,বাংলাদেশ প্রগ্রেসিভ রাইটার্স এসোসিয়েশনস,ময়মনসিংহ,শাহাদাত হোসেন খান হিলু,ডিরেক্টর, বহুরুপী নাট্যসংস্হা,ময়মনসিংহ, বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক খালেদ হাসান,বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক,সজীব রাজভর বিপীন,অর্থ বিষয়ক সম্পাদক,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে,’সত্যজিৎ পাঠ’এর মাধ্যমে আগামী দিনের একজন নবীন নির্মাতা তার সঠিক পথটি খুঁজে পাবে।ঋদ্ধ করতে পারবে তার নির্মাণশৈলী।পাশাপাশি সত্যজিৎ চলচ্চিত্র অনুধাবনের মধ্য দিয়ে হতে পারে সুস্হ্য সংস্কৃতির বিকাশ। এই বোধকে উপজীব্য করেই বাংলা চলচ্চিত্রের মহান পুরুষ সত্যজিৎ রায় স্মরণে ব্রহ্মপুত্র নদের তীরে বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা শাখা “পাঁচালী থেকে অস্কার” শীর্ষক সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রদর্শনী,৩ দিন ব্যাপী কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগী ইসাবেলা ফাউন্ডেশন ও ইন্ট্যারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST