শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা Logo বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ

Reporter Name / ১৪৮৯ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪, ১:৩৮ অপরাহ্ণ

 মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইহাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের আওতাধীন নলকুড়া ও কাংশা ইউনিয়নে বাসিন্দাদের মাঝে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাংটিয়া রেঞ্জের সন্মুখে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর- ৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রুকুনুজ্জামান প্রমুখ। উক্ত বিতরণ অনুষ্ঠানে দুই ইউয়নের সীমান্তের ৪০জন ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০টি টর্চ লাইট প্রদান করা হয়। উল্লেখ্য যে, ইদানিং বন্য হাতি প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বাড়ীঘর সহ ফসলাদির ক্ষতি করছে। অনুষ্ঠানের আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান, সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST