শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন Logo ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার Logo নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। Logo নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার Logo সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। Logo শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বরিশালে জমজমাট ইফতারের বাজার

Reporter Name / ২৬৫১ Time View
Update : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১১:২৩ পূর্বাহ্ণ

মোঃ সোলায়মান হাওলাদার
ষ্টাফ রিপোর্টারঃ

আলুরচপ, বেগুনি, পিয়াজু ও ছোলার বুট ইফতারের বাজারে চিরাচরিত এই খাবারের বাইরে হালিম, বিরিয়ানী ও শাহীজর্দাসহ রাজধানী ঢাকার আদলে বাহারী ইফতারের পসরা খুলেছেন বরিশালের হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুড দোকানের ব্যবসায়ীরা। চলছে তুমুল প্রতিযোগিতা।

নগরীর গুরুত্বপূর্ণ সব স্থানসহ আনাচে কানাচে গড়ে উঠেছে শ’খানেক ইফতারী আয়োজন সম্মৃদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। হোটেল, রেস্তোরাঁগুলোর জমজমাট ইফতার আয়োজন ও প্রচারণায় এগিয়ে আছে নাজেমস, রাজ দরবার, হান্ডিকড়াই, হটপ্লেট, জাফরান, বনফুল ইত্যাদি।

সরেজমিনে দেখা যায় রোজাকে কেন্দ্র করে বরিশাল শহরের কীর্তনখোলা পাড় থেকে শুরু করে রূপাতলি, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে, চৌমাথা, অভিরুচি ও কাকলীর মোড়সহ বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা ইফতার বাজার দৃষ্টি আকর্ষণ করেছে। সদর গার্লস স্কুলের পাশের নাজেমস ইফতার গত দশবছর ধরে রাজত্ব করছে বরিশালে। শহরের সবচেয়ে প্রসিদ্ধ ইফতার তাদের। তাই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কর্মকর্তা ও কর্মচারীদের।

রোজদারের তৃপ্তি মেটাতে তাই এবার বিনয়ের প্রতিযোগিতায় নেমেছেন রূপাতলীর রাজ দরবার ও জাফরান, চৌমাথায় মুসলিম ও তাকওয়া।

আকর্ষণীয় হালিম নিয়ে জাফরানের চ্যালেঞ্জ মোকাবিলায় নাজেমস রেখেছে বাহারী ইফতার।

জাফরান ইফতারের সত্ত্বাধিকারী মহিদুল ইসলাম সান জানান ইফতারের সব উপকরণই আমাদের রয়েছে। তবে আমাদের হালিম শহরের সেরা হালিম হবে, এটা নিশ্চিত।

রূপাতলী পটুয়াখালী সড়কের রাজ দরবারও জাঁকজমকপূর্ণ ইফতার বাজার সাজিয়ে বসেছে। তবে বিকেল পাঁচটার মধ্যেই নাজেম’স এর ইফতার প্রায় শেষের পথে।

স্বত্ত্বাধিকারী ফরিদুর রহমান রেজা জানান, দ্বিতীয় দিনের বেলা ২টা থেকেই আমাদের ইফতার বাজারে বেচাকেনা বেশ ভালো এরকম সব দিন হবে ইনশাআল্লাহ । বিশ বছর ধরে আমরা বরিশালে ইফতার সরবরাহ করে আসছি। বিরিয়ানি ও শাহী জর্দার চাহিদা সবচেয়ে বেশি। বিরিয়ানি, হালিম, জর্দা ছাড়াও নাজেমস ইফতারে তৈরি কোনো ইফতার সামগ্রী অবিক্রীত থাকে না। সন্ধ্যার আগেই সব বিক্রি হয়ে যায়। তবে শাহি জর্দা বিকেল পাঁচটার পর আর পাওয়া যায় না। দিনে দুই মণ জর্দা বিক্রি হয়। প্রতি কেজি জর্দা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এরপরই বিক্রি বেশি হয় ৫০০ গ্রাম ওজনের জামাই জিলাপি।’ বিরিয়ানি ৩০০/৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান রেজা।

বেলা দুইটার পর থেকেই বরিশাল নগরের ইফতার বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। তবে ক্রেতা আকৃষ্ট করার মতো দোকানের সংখ্যা এই হাতে গোনা কয়টি। এর বাইরে পাড়া মহল্লার হুড়িয়া দোকানগুলো আসলে উল্লেখযোগ্য নয়। অভিজাত ইফতারির দোকানগুলোতে ছানার পোলাও, পুয়াপিঠা, শাহি জিলাপি, চিকেন কাবাব, চিকেন পুলি, ফিরনি, কুলফি সমুচা, শাহি চপ, পাটিসাপ্টা, পাকন পিঠা, গরুর কালাভুনা ও নানা পদের কাবাব পাওয়া যায়। এগুলো বেশিরভাগই থাকে পার্টি বা ইফতার মাহফিলের অপেক্ষায়। সবমিলিয়ে গতকাল প্রথম রোজায় ইফতারের বেচাকেনা ছিল জমজমাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST