মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ Logo মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক Logo মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo রাজস্থলীতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রে বিশেষ পদক পেয়েছে বাংলাদেশী-কানাডার উর্মি নুসরাত

Reporter Name / ২৮০৪ Time View
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্রে সিনিয়র প্রতিনিধিঃআন্তর্জাতিক নারী দিবস সম্মাননা পদক পেয়েছে বাংলাদেশী-কানাডার মেয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী উর্মি নুসরাত। সম্প্রতি নিউজার্সিতে হেলডন ফায়ার হাউজ মিলনায়তনে ‘ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট’এর সপ্তম অনুষ্ঠানে তিনি এই পদক পান।খবর বাপসনিউজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারপারসন জন কারির হাত থেকে এ পদক গ্রহণ করেন উর্মি।

সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্যে ৩৬ জন নারীকে এবার সম্মাননা দেয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কানাডার টরন্টোতে বসবাসরত ঊর্মি নুসরাত সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির ইউটোব চ্যানেল ৫২-এর উপস্থাপিক হিসেবে কাজ করছেন তিনি।

এছাড়া টরোন্টোর স্কুল বোর্ডে আর্লি চাইল্ড এডুকেটর হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি বাংলাদেশের আদিবাসী ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন তিনি। প্রবাসী বাংলাদেশীদের মাঝে দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর উর্মি।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ষষ্ঠীট সিনেটর নেলী পো, অ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি, প্যাসাইক কাউন্টি সারোগেট জাজ জোয়লা ক্যাসানোভা, শেরিফ রিচার্ড বার্ডনিক, প্যাসাইক কাউন্টি কমিশনার প্যাট লেপোরি, কাউন্টি কমিশনার জন বার্টলেট, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহ, প্রসপেক্টপার্ক সিটি মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ, কাঊন্সিল প্রেসিডেন্ট আনন্দ শাহ, কাউন্সিল ওম্যান এ্যাট লার্জ ড. লিসা মিমস, কাউন্সিল ওম্যান রুবি কটন ও কাউন্সিল ওম্যান এস্টার পেরেজ।

২০১৫ সাল থেকে ইভেন্ট ইউ এসএ এন্টারটেইনমেন্ট এ পদক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবারের নারী দিবস সম্মাননা পদক অনুষ্ঠান আয়োজনের উল্লেখযোগ্য দিক ছিল প্যানেল আলোচনায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সংযোজন।

দীর্ঘদিন যাবৎ ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট আয়োজিত এ পদক অনুষ্ঠানটি উত্তর আমেরিকার বাংলাদেশিদের সঙ্গে অন্যান্য বহু ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক সেতু বন্ধনের নিয়ামক হিসেবে কাজ করছে। এটি আমেরিকান মূলধারার প্রশাসন তথা সবার কাছে বিশেষ প্রশংসা ও নির্ভরতা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST