শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন Logo ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার Logo নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। Logo নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার Logo সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। Logo শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত অ্যাড. ফজলে রাব্বী, মিয়া এমপি’র কফিনে রংপুর বিভাগ সমিতি ঢাকা’র শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ২৫৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ২:৫৮ পূর্বাহ্ণ

 সাগরিকা আক্তার মৌসুমী ঢাকা: রংপুর বিভাগ সমিতি ঢাকা’র সম্মানিত সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ নূরুল ইসলাম, পিএইচডি এর নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ আজ ২৫ জুলাই ২০২২ তারিখ রোজ সোমবার সকাল ১১ টায় জাতীয় ঈদগাহ্ প্রাঙ্গণে মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, রংপুর বিভাগের কৃতি সন্তান, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান, সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বি মিয়া’র জানাজা নামাজে অংশ নেন এবং তাঁর কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২২ জুলাই শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় বাংলাদেশ সময় রাত আনুমানিক ২ টায় ইন্তেকাল করেন তিনি। আজ সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার পটিয়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাবেক সচিব মোঃ রেজাউল আহসান, সমিতির সাংগঠনিক সম্পাদক ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাকেরুল আবেদীন, সমিতির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম, সমিতির কার্যনির্বাহী সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, সমিতির আইসিটি বিষয়ক সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন, সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও রংপুর গ্লোবাল (প্রা:) কোং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রানা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST