সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক Logo মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ Logo যশোরের শার্শায় টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক পরিবার Logo গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজস্থলীতে পাহাড়িকা পাবলিক স্কুলের ১৫তম ক্লাস পার্টি উদযাপন Logo শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo রাজস্থলীতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা Logo দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রকল্পের সমাপ্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কোকাকোলা-পেপসি এবার রাশিয়ায় ব্যবসা বন্ধ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ / ২৬৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১:৪৭ পূর্বাহ্ন

রাশিয়া থেকে এবার ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলো কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে একের পর এক ব্যবসায়িক নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে রাশিয়া। ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি রাশিয়ার সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (৮ মার্চ) কোকাকোলার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।

অপরদিকে, ইউক্রেনে রুশ হামলার দিকে ইঙ্গিত করে পেপসি জানিয়েছে, রাশিয়ায় পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা আর বিক্রি করা হবে না। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে।

একই দিনে রাশিয়ায় আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস। এর কিছুক্ষণ আগে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স জানায়, রাশিয়ায় তাদের রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

সম্প্রতি অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বহুজাতিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিইয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।

ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে আমেরিকান এক্সপ্রেসও। ভিসা ও মাস্টারকার্ডও তাদের কার্যক্রম স্থগিত করেছে দেশটিতে। আরও দুটি বড় কোম্পানি লেনদেন স্থগিত করেছে রাশিয়ার সঙ্গে। সে দুটি কোম্পানি হলো প্রাইজওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) এবং কেপিএমজি।

রাশিয়া নতুন করে আইন পাস করার কারণে কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমও তাদের কাজ স্থগিত করেছে দেশটিতে। সেসব প্রতিষ্ঠান হলো বিবিসি, ব্লুমবার্গ নিউজ, কানাডার সিবিসি, জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি ও জেডডিএফ এবং ইতালির রাই।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের লেনদেনও বন্ধ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST