মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ রাফা সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন Logo ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল Logo বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান Logo ১৮টি স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ যশোরের শার্শায় এক চোরাচালানকারী গ্রেপ্তার Logo নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। Logo নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার Logo সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার Logo লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা।
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নিশানবাড়িয়ায় চেয়ারম্যান পদে আলোচনায় নাঈম হাওলাদার, তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশা

 মাছুম বিল্লাহ বরগুনা প্রতিনিধি / ১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ

 বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান বিএনপি নেতা নাঈম হাওলাদার। ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। তাঁর সমর্থকদের প্রত্যাশা, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থন এবং দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। স্থানীয় পর্যায়ে তাঁর সমর্থকদের মধ্যে আশাবাদ দেখা যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের একটি অংশ তাঁকে সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, সৎ, সাহসী, মেধাবী, শিক্ষিত ও মার্জিত নেতৃত্বের মাধ্যমে নিশানবাড়িয়া ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সমর্থকদের মতে, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ সৃষ্টি, মাদক নির্মূল, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নাঈম হাওলাদার ভূমিকা রাখতে পারবেন। তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন। এ বিষয়ে নাঈম হাওলাদার বলেন, “আমি রাজনীতি করতে আসিনি, এসেছি নিশানবাড়িয়া ইউনিয়নের মানুষের খেদমত করতে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ছাত্রনেতা থাকাকালীনও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় সব সময় নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST