নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল ম্যাচে ট্রাইবেকার কলমুডাঙ্গা ফুটবল একাদশ কে ২-০ গোলে পাতাড়ী ফুটবল পরাজিত করেছে। শুক্রবার (২৩অক্টোবর) সাপাহার উপজেলার পাহাড়ি পুকুর দুরন্ত ক্লাবের আয়োজনে ফুটবল খেলার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪৬-১ সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান এমপি আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।