শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে চলমান কার্যক্রম তদারকির অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার মহোদয় নেত্রকোণা জেলা সফর করেন। এ সময় ফুল দিয়ে বরন করেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। সফরকালে তিনি নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময়ে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। নেত্রকোণায় সকল ধর্মাবলম্বীর পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার মহোদয় আহ্বান জানান।