বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সার সংকট নেই, মন্ত্রীর দাবি, মাঠে উল্টো চিত্র, সার নিয়ে হযবরল অবস্থা, সড়ক অবরোধে কৃষক Logo বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু Logo বকশীগঞ্জের রাজনীতিতে সাবেক মেয়র নজরুলকে ঘিরে চলছে আলোচনা Logo সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি Logo ডাঃ শফিকুরের প্রশ্ন, মেয়রের জবাব Logo জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য-বিএনপি নেতা আনিসুর রহমান Logo খানসামায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা Logo ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ১১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ

 ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় গফরগাঁও পৌরবাসী, সকল শ্রেনীর নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় লক্ষ্যে গফরগাঁও পৌরসভার উদ্যোগে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গফরগাঁও পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে যা সার্বক্ষণিক নজরদারি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘন, যানজট সৃষ্টি, অবৈধ পার্কিং ও ট্রাফিক নিয়ম ভঙ্গ, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধ ও অপরাধী সনাক্তকরণ রেলওয়ে স্টেশন এলাকায় যেসব অনিয়ম- টিকিট কালোবাজারি, হকার উচ্ছেদ ও যাত্রী হয়রানি যে কোন ধরনের আইন বিঘ্ন, ফুটপাত দখল, ময়লা ফেলা ও সামাজিক অপরাধ বর্তমানে যেসব এলাকা মনিটরিং এর আওতায় রয়েছে তা হলো ঃ কে.বি.আই রোড, জামতলা মোড়, চাঁদনী মোড়, শহীদ আব্দুল গেট, গফরগাঁও রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, পুরাতন কোর্ট ভবন, মধ্য বাজার, পাটমহল মোড় সহ সকল গুরুত্বপূর্ণ স্হানসমূহ এখন থেকে পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২৪ ঘন্টা পৌর এলাকা পর্যবেক্ষণ করায় যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গফরগাঁও পৌর প্রশাসন কর্তৃপক্ষ একটি নিরাপদ, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন অত্যাধুনিক প্রথম শ্রেণীর গফরগাঁও পৌরসভা গড়তে সকলের সহযোগিতা কামনা করছেন। গফরগাঁও পৌরসভার প্রশাসন কর্তৃক পৌরবাসীর জন্য নিরাপত্তার লক্ষ্যে এ ধরনের অত্যাধুনিক যুগান্তকারী পদক্ষেপ কে বাজার ব্যবসায়ী, পৌরসভা বসবাসকারী নাগরিকবৃন্দ সহ সর্বস্তরের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST