শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের দাইতলা থেকে রুপা ও বিদেশি মদসহ আটক ৪

মুস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ

যশোরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতলসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বহন করা ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ২০৫ টাকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে রুপাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল এবং বিদেশি মদ যশোর থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

 

আটককৃত  হলেন—তরুণ কুমার রায় (৪৭), পিতা: সন্তোষ কুমার রায়, গ্রাম: ঝিকরা দক্ষিণ, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা,  মোঃ শিমুল মোড়ল, পিতা: নূর হোসেন মোড়ল, গ্রাম: আলাইপুর উত্তর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা,
মোঃ শামীম হোসেন, পিতা: মোঃ আলফাজ আলী সরদার, গ্রাম: উত্তর ভাদিআয়ালী, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা, মোঃ আওয়াল হোসেন, পিতা: মোঃ আজিবার হোসেন, গ্রাম: সাতবাড়িয়া, থানা: যশোর সদর, জেলা: যশোর

বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি রুপার আংটি, পাঁচটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি এয়ারবাড, একটি হাতঘড়ি ও নগদ অর্থসহ মোট সিজারকৃত মালামালের মূল্য প্রায় ৬৫ লাখ ৮৯ হাজার ৭০৫ টাকা

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST