শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্ত্রীর সঙ্গে প্রতারণা করে দ্বিতীয় বিয়ের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Reporter Name / ১৫৪২ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:০৪ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক: প্রথম বিয়ের তথ্য গোঁপন করে সালমান মুন্সী নামের এক যুবকের বিরুদ্ধে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ তুলেছেন সায়মা খাতুন নামের এক ভুক্তভোগী নারী। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের বামনকান্দা গ্রামে। অভিযুক্ত যুবক সালমান মুন্সী ওই গ্রামের বাসিন্দা লুৎফর রহমান মুন্সীর ছেলে ও সায়মা খাতুনের স্বামী। সোমবার (২২ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী সায়মা খাতুন তাঁর স্বামীর বিরুদ্ধে মৌখিকভাবে ও একটি ভিডিও বক্তব্যে গণমাধ্যমকে এ অভিযোগ জানান। সায়মার অভিযোগ, সালমানের সঙ্গে সু-সম্পর্ক থাকাকালীন সময়ে প্রায় রাতেই তাঁর অজান্তে তাকে ঘুমের ওষুধ খাওয়াতেন। সেই সুযোগে তাঁর ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের চেক, নগদ টাকা ৮৫ লাখ টাকা এবং সায়মার ঘর থেকে নগদ আরও ৮ লাখ টাকাসহ ৪৫ ভরি স্বর্নালংকার হাতিয়ে নেয় সালমান। তাঁর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন অভিযুক্ত সালমান মুন্সী। তাকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি, তাঁর গর্ভের সন্তান নষ্ট ও সামাজিকভাবে হেয় করার অভিযোগ করেন সায়মা খাতুন। সায়মা আরও বলেন, সালমানের সদ্য বিবাহিত বর্তমান স্ত্রীর বাড়িতে একাধিক ছেলেরা তাদের স্ত্রী বলেও দাবি করছেন। মামলা সুত্রে জানাযায়, কয়েক বছর আগে এক প্রবাসীর সঙ্গে সায়মার প্রথম বিয়ে হয়। সে সংসারে সায়মার দুই সন্তান রয়েছে। ওই প্রবাসী স্বামী সায়মা ও সন্তানের দীর্ঘদিন যাবত কোন খোঁজ-খবর না নেওয়ায়, গত ২০২২ সালে প্রথম স্বামীর সঙ্গে সায়মার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সায়মা তাঁর বাবার বাড়ি উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মালীগ্রামে বসবাস করতে থাকেন। পরে সায়মার দূরসম্পর্কের আত্মীয় পাশর্^বর্তী তুজারপুর ইউনিয়নের বামনকান্দা গ্রামের বাসিন্দা সালমান মুন্সীর সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। তারা প্রায় ৭/৮ বছর যাবত গোপনে স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে থাকেন, এতে সায়মা একাধিকবার সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। কিন্তু সালমান বিভিন্ন কলাকৌশলে সায়মার সরলতার সুযোগ নিয়ে সেই গর্ভের সন্তানকে একাধিকবার নষ্ট করে। একপর্যায়ে, উভয়ের মধ্যে সামাজিকভাবে বিবাহ বন্ধন ছাড়াই গোপনে শারীরিক সম্পর্ক ও একাধিকবার সায়মার গর্ভের সন্তান নষ্ট করার ফলে সায়মাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। পরে তারা গোপনে বিবাহ করে। পরবর্তীতে সায়মার শশুরবাড়িতে আনুষ্ঠানিকভাবে নেওয়ার জন্য সালমানকে তাগিদ দেন। কিন্তু এতে সম্মতি না দিয়ে বরং সায়মাকে বিভিন্ন অযুহাত দেখিয়ে কালক্ষেপন করতে থাকেন সালমান। এর মধ্যে পুনরায় সায়মা সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। এতে বিভিন্ন অযুহাত ও ভয়ভীতি দেখিয়ে সায়মার গর্ভের সন্তান নষ্ট করার জন্য তাকে পুনরায় বাধ্য করা হয়। তাকে গত ২০২১ সালের ১৩ ফেব্রæয়ারি রাজধানীর একটি হাসপাতালে অপারেশনের মাধ্যমে সায়মার গর্ভের ১০ সপ্তাহের সন্তান নষ্ট করা হয়। পরে অপারেশনের দুই দিন পর সায়মাকে হাসপাতালে রেখেই সটকে পড়ে সালমান এবং সায়মার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সালমান। পরবর্তীতে সায়মা ২০২৩ সালের জুলাই মাসে সালমানের গ্রামের বাড়িতে গিয়ে সালমানের স্ত্রী হিসেবে স্বীকৃতি দাবি করেন। ওই দিন তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে বরং অপমান করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয় সালমান। পরবর্তীতে এ ঘটনায় একটি ন্যায় বিচারের দাবিতে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হন সায়মা। এ ঘটনায় একটি ন্যায় বিচারের দাবি করেন ভুক্তভোগী সায়মা। এ বিষয়ে সালমান মুন্সীর সঙ্গে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায় নি। তবে, সালমানের মা রাশিদা বেগম বলেন, তাঁর ছেলে ও বৌ বাড়িতে নেই। তাঁরা বেড়াতে গিয়েছেন। সালমানের বাবা লুৎফর মুন্সী জানায়, তার ছেলের বিরুদ্ধে অভিযোগ গুলো বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST