রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ / ১৩৭৮ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ২:৪৭ পূর্বাহ্ণ

 যশোর জেলার শার্শা উপজেলায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে মতবিনিময় সভা করেন ক্ষমতাসীন আ.লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী- মোঃ সোহরাব হোসেন(পর পর দুইবারের সাবেক ১০নং শার্শা ইউপি চেয়ারম্যান ২০১১-২০২১)। শনিবার(২৭ এপ্রিল) সকাল ১১টায় শার্শা উপজেলাধীন নাভারণ বাজারস্থ “হক কমিউনিটি সেন্টার” এ আয়োজিত ঐ মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণ ছাড়াও উপস্থিত ছিলেন- “প্রেসক্লাব যশোর” এর সাধারণ সম্পাদক-মোঃ তৌহিদুর রহমান,”দৈনিক জনকন্ঠ” এর (শার্শা+বেনাপোল) প্রতিনিধি-মোঃ আবুল হোসেন সহ যশোর থেকে আসা বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকবৃন্দ। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত ঐ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে স্বাগতিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য নায়ক শার্শা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক,চেয়ারম্যান পদপ্রার্থী-মোঃ সোহরাব হোসেন। স্বাগতিক বক্তব্যে তিনি বলেন- ” স্থানীয় সরকারের শার্শা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে এক সাথে সকলের সমন্বয়ে কাজ করবো। সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মান্যবর শার্শার সাংসদ আমার প্রিয় নেতা আমাকে পাঠিয়েছেন শার্শার মানুষের সেবা করার জন্য। আমি সকলকে নিয়ে একসাথে কাজ করে একটি সুন্দর শার্শা উপহার দিতে চাই। যা দেশের মধ্যে একটি রোল মডেল হবে। সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারা সাংবাদিকগণ সকলে আমার পাশে থাকলে অবশ্যই আমি পারব”। এর আগে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-নাভারণ ডিগ্রি কলেজের প্রভাষক-বনি আবু বকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST