বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি–

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ণ

মাছুদুর রহমান মিলন নিজস্ব প্রতিনিধিঃ সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। হিংসা নয়, বিদ্বেষ নয় সবার আগে ভালো মানুষ হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সমাজের অন্ধকার গুলো ফুটিয়ে তুলতে হবে, আলোকিত করতে হবে। নিজে প্রশিক্ষণ নিতে হবে, অপরকে শিখতে আগ্রহী করে তুলতে হবে। সাংবাদিক সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদকর্মী ও মানবাধিকার কর্মী একে অপরের পরিপূরক। শুধু নিজের স্বার্থ নয়। সবার জন্য কাজ করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন টাঙ্গাইলের এলেঙ্গা ইউনিটের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের আহবায়ক মোহাম্মদ রমজান আলী। জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের যৌথ উদ্যোগে আজ সন্ধ্যার পর স্থানীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব বুলবুল আহমেদ শিকদার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব সেলিম রেজা, সম্মানিত সদস্য আব্দুল মোতালেব, সবুজ সরকার, সাইফুল ইসলাম সজীব, আবু সায়েম, সাইদুর রহমান পলাশ, মনির হোসেন, কেরামত আলী, শাহেদ মোল্লা,ফজলুল হক, পারভিন আক্তার প্রিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST