শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে গরুচোর চাক্রের ৫সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১১৬৬ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে গরুচোর চাক্রের ৫সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮মে শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন(৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের মহির উদ্দিন(৫০), মহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম(২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম(৩০) এবং খানুরবাড়ী এলাকার মহি উদ্দিনের ছেলে মো. মিনহাজ(৩৫)। প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে বিভিন্ন বয়সের ৫ টি গরু চুরি হয়। যাহার বর্তমান বাজার মুল্য প্রায় ৫লক্ষ ৪০হাজার টাকা। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ১৪মে উক্ত বিষয়ে শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সুর্সের মাধ্যমে ১৭মে রাতে ট্রাক ড্রাইভার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় অভিযান চালিয়ে অপর চার জনকে গ্রেপ্তার সহ চুরিকৃত গরুগুলো উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিং পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরাকারবারি দলের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। উক্ত গরুচুরির৷ অপরাধে মামলা দায়েরের পর শনিবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের আতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। উক্ত প্রেস বিফিং এ ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সতর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST