শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৩৮৫ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৪:৩৭ পূর্বাহ্ণ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে রায়পুরা পোস্ট অফিস রোডস্থ ক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ’র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আশিকুর রহমান। রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তন্ময় সাহা ও ও সদস্য আব্দুল কাদির’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক কবির হোসেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া, ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সম্পাদক মাহবুল আলম সেলিম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, সদস্য সাদ্দাম উদ্দিনসহ রায়পুরা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নরসিংদী জেলা ও রায়পুরায় উপজেলায় কর্মরত সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং ইতিমধ্যে যেসকল সাংবাদিক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST