রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল পৌরগেট ঈদের আনন্দ উপভোগের অনন্য ষ্পট

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ / ১৪০০ Time View
Update : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১:৪৬ অপরাহ্ণ

 পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বেনাপোল পৌরসভার নির্মিত দেশের অন্যতম বেনাপোল পৌরগেট দেখতে পর্যটকদের উপচেপড়া ভীড় জমেছে।ঈদের দিন থেকে প্রতিদিন আনন্দ উপভোগ করতে আসছেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের আনাগোনায় বেনাপোল পৌরগেটের এলাকা মুখরিত হয়ে উঠে। পোর্টথানা পুলিশের বিশেষ নজরদারিতে সন্ধাবধি নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করেছেন। সরজমিনে দেখা গেছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যশোর জেলার বিভিন্ন এলাকার লোকজন হালকা যানবাহনে বেনাপোল পৌরসভার নির্মিত দৃষ্টিনন্দন পৌরগেট দেখতে ছুটে আসছেন। দুপুরের পর থেকে উপচেপড়া ভীড়ে মুখরিত হয়ে উঠে পৌর গেটের এলাকা।দুর-দুরান্তের লোকজনের সংখ্যা কম হলেও স্থানীয় লোকজনদের ভীড় ছিল লক্ষনীয়। সেলফির সমারোহ,টিকটক করা, হৈ-হুল্লোড়ে, ফুসকা, চটপটি, আর চায়ের আড্ডায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় গেটের পাশে অবস্থিত নির্মিত নতুন বাস ষ্টান্ডের ষ্কেল জোনে। তবে দর্শনার্থীদের বিনোদনের জন্য এই পৌরগেটের এলাকায় নতুন কোন কিছু সংযোজন করা হয়নি। ফলে একই জিনিস বার বার উপভোগ করতে হচ্ছে। পৌরগেটের এলাকার ফুসকা বিক্রেতা সবুজ মিয়া জানান, বেলা বাড়ার সাথে সাথে এই জায়গায় লোকজন আসতে শুরু করেন এবং সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা আসছেন। ব্যাপক দর্শনার্থীদের আগমনে পৌরগেট এলাকার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। পুলিশের সার্বক্ষনিক নজরদারির কারণে এখানে কোন ধরনের প্রতিবদ্ধকতা ছাড়াই স্থানীয় ও দুরের দর্শনার্থীরা আনন্দ উপভোগ করে বাড়ি ফিরছেন। গত বছরের চেয়ে এবার ঈদের দিন থেকে ব্যাপক দর্শনার্থীর আগমন ঘটছে এবং আগামী ১ লা বৈশাখ সহ আরও কয়েকদিন তা অব্যাহত থাকবে বলে মনে করছেন স্থানীয় দোকানিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST