শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি ম্যান নিহত, চালক পলাতক Logo বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে Logo সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন Logo ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত Logo ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ Logo শার্শার বাগআঁচড়ার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেনের জীবন বৃত্তান্ত উপজেলা বিএনপির নিকট জমা প্রদান Logo বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আনিছুর রহমান Logo শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ, Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক  Logo রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে

শার্শা (যশোর) প্রতিনিধি: / ১০ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় সময় বেনাপোল স্থলবন্দরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে নেতাকর্মীরা বেনাপোল পুরাতন পৌরসভা প্রাঙ্গণে জড়ো হন। পৌরসভা সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্থলবন্দর এলাকায় হয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে শেষ হয়েছে।

যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান বলেন, শেখ হাসিনার গুন্ডা বাহিনী সাধারণ মানুষের বাড়িঘর ও থানায় লুটপাট চালিয়েছে। বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ কিংবা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না। গত ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সারাদেশে ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনো তাদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, প্রশাসনের প্রতি অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে পাড়া-মহল্লায় সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
এবং আরও বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। কেউ এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, আলমগীর হোসেন লিটন, সাবেক সহ-সভাপতি খাঁন মোহাম্মদ আলী রাজা,শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST