শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেত্রীর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা,

Reporter Name / ১২৫০ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ২:৪১ পূর্বাহ্ণ

 জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় আসছে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু তার প্রার্থীতা ঘোষণা করেছেন। রবিবার ২৪ মার্চ সকাল ১০ টায় তিনি বানারীপাড়া ডাক বাংলোর হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এসময় তিনি সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া-আর্শিবাদ ও সহযোগীতা চান। তিনি আমরণ মানুষের পাশে থাকার কথা ব্যক্ত করেণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজনীন হক মিনু বলেন, তিনি বানারীপাড়া উপজেলা নারী নেত্রী নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক এবং তিনি একজন জয়িতা। তিনি ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সামাজিক অনেক ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছেন। কোভিড সংকট কালীন তিনি মানুষের দুয়ারে দুয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিয়ে সুনাম অর্জন করেছেন। নাজনীন হক মিনু আওয়ামী লীগের রাজনীতি করার অপরাধে ২০০১ সালে তার শিক্ষিকার চাকরিটিও হারান। তিনি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে গ্রামকে শহুরে সুবিধার আওতায় নিয়ে আসার সুপ্ত অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে সরকারী যে ভাতার টাকা পাব তাও আমি অসহায় দুঃস্থদের মাঝে বিলিয়ে দেব।প্রার্থী ঘোষণা করার সময় তার সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST