শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলার জনগণ ভোটের অধিকার হরণকারীদের ক্ষমা করবে না।………তানিয়া রব

Reporter Name / ২৫১৫ Time View
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃগত ১৫ এপ্রিল-২০২২, শুক্রবার বিকেল ৪ টায় জাতীয যুব পরিষদ বৃহত্তর ঢাকা মহানগর এর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় যুব পরিষদের প্রধান উপদেষ্টা তানিয়া রব বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষের ভোটাধিকার হরণকরে অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে রেখেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে আওয়ামী লীগ নিজেই বিরোধী দলে পর্যবসিত হবে। এ দেশের জনগণ ভোটের অধিকার হরণকারীদের ক্ষমা করবে না। খবর বাপসনিউজ। তানিয়া রব আরও বলেন, খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সামরিক শাসন জারি না করলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন জারি করা কারো পক্ষে সম্ভব ছিল না। সামরিক শাসন আমদানীর দায় আওয়ামী লীগকেই গ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেএসডি’র কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হচ্ছে প্রজাতন্ত্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, রাষ্ট্রকে পুনর্গঠন করা। গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে বর্তমান দুর্বিষহ রাজনৈতিক অবস্থার অবসান ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র-যুব সমাজ সহ সমগ্র জাতিকে ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র-যুব সমাজ সহ সমগ্র জাতিকে গণজাগরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিনিধি সভার পূর্বে গোলাপ শাহ মাজারের রাস্তায় জেএসডি চত্বরে জাতীয় যুব পরিষদ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতির প্রতিবাদ, রাষ্ট্র মেরামত ও জাতীয় সরকারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুব পরিষদ বৃহত্তর ঢাকা মহানগর এর সমন্বয়ক শামীম আহমেদ স্বাধীন এর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, যুব পরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি মাহফুজুল আলম জাহিদ, যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আহসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিপুল পারভেজ মিরাজ, ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব পরিষদ কেন্দ্রীয় সদস্য আজিম হোসেন মানিক, জেএসডি নেতা আলী আহম্মদ, মোঃ লিটন, বাচ্চু সরদার, মোঃ কামাল, মোঃ সুমন, মোঃ বাতেন ও নারী নেত্রী লতিফা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST