রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র উদ্যেগে মতবিনিময় সভা ও চট্রগ্রাম জেলা কমিটি ঘোষনা

বিশেষ প্রতিনিধিঃ / ১৫৪২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৫:৫৫ পূর্বাহ্ণ

“বাংলাদেশ সাংবাদিক ক্লাব”কেন্দ্রীয় স্হায়ী কমিটির উদ্যেগে মতবিনিময় ও চট্রগ্রাম জেলা কমিটি গঠন বিষয়ক অনুষ্ঠান, গত ২৮ জানুয়ারি, রোববার সকাল ১০ ঘটিকার সময় ক্লাব’র বিশেষ কার্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দৈনিক আমাদের নতুন সময়ের সিনিয়র সাংবাদিক এম ডি, ইব্রাহিম খলিল’র সভাপতিত্বে ও দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ও “দৈনিক অপরাধ অনুসন্ধান” পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক এবং “মোভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড’র” ব্যবস্হাপনা পরিচালক মো: খলিলুর রহমান, ক্লাব’র কেন্দ্রীয় স্হায়ী কমটির মহাসচিব এম নজরুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান,মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার, সভায় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ইব্রাহিম খলিল,দৈনিক আমার সময় পত্রিকার রিপোর্টার,চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন জাকির, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, বিশিষ্ট চিকিৎসক ও স়ংগঠক মোঃ আবুল খায়ের,নব কন্ঠের প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন মোল্লা, দৈনিক অপরাধ অনুসন্ধান এর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মানব সময়ের রিপোর্টার মোঃ হানিফ, মোঃ মনির হোসেন, সাংবাদিক মুঃ নূরনবী,মোঃ খলিলুর রহমান হাওলাদার, মানবাধিকার সদস্য মোঃ ফিরোজ আল মামুন প্রমূখ । সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় পর্বে ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম, নজরুল ইসলাম খান। সভাপতি হিসেবে মো: ইব্রাহীম খলিল ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদসহ ১৫ সদস্যর চট্রগ্রাম জেলা কমিটি গঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা ও স্হায়ী কমিটির চেয়ারম্যান ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব” গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনকৃত সাংবাদিকদের সংগঠন। নতুন কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কলম সৈনিক। ন্যায়ের পক্ষে আপনাদের কলম চলবে। এতে কোনো বাঁধা এলে “বাংলাদেশ সাংবাদিক ক্লাব” চট্টগ্রাম বিভাগসহ বাংলাদেশের সকল জেলায় সবসময় প্রকৃত সাংবাদিকদের পাশে থাকবে ইনশাল্লাহ। পরিশেষে জেলা কমিটির সভাপতি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে‌ মতবিনিময় সভা সমাপ্ত ঘোষনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST