শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন Logo ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo বেনাপোলের দিঘীরপাড়ে আব্দুল্লাহ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo তালতলীতে ঈদের মার্কেট না পাওয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা Logo সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফারের সহধর্মিণীর হার্ট অপারেশন সবার কাছে দোয়া কামনা Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন

Reporter Name / ৬৮৯ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:২৪ পূর্বাহ্ণ

 সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী থেকে- আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র‌্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধারা। ১৯৭১’এ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST