শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পয়েন্ট ঠিক না করেই ট্রেন চলার সিগন্যাল, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটক এক্সপ্রেস

Reporter Name / ২৬০ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ পূর্বাহ্ণ

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার  পয়েন্ট ঠিক না করেই ট্রেন চলার সিগন্যাল, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটক এক্সপ্রেসের যাত্রীরাপয়েন্ট ঠিক না করেই ট্রেন চলার সিগন্যাল, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটক এক্সপ্রেসের যাত্রীরা চট্টগ্রামের ষোলশহর রেল জংশনে পয়েন্ট সেট না করে পর্যটক এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হয়েছে। ভুল সিগন্যালে ট্রেন চললেও গতি কম থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনটি যাত্রীরা। কিন্তু রেললাইনের একটি পয়েন্ট (লাইন বদলের যন্ত্র) ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি গত রাতে ঘটলেও জানাজানি হয় আজ রেলওয়ে সূত্র জানায়, গতকাল রাত ১০টার পর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর স্টেশনের ২ নম্বর লাইন ব্যবহার করে ক্রস করে। দায়িত্বে থাকা স্টেশন মাস্টার সেসময় ট্রেন চালককে চলাচলের সিগন্যাল দেন। কিন্তু তখন ২ নম্বর মূল লাইনের জন্য পয়েন্ট ঠিকভাবে সেট করা ছিল না, ঠিক ছিল ১ নম্বর লুপ লাইনের জন্য। এতে, পয়েন্ট প্রস্তুত না থাকা সত্ত্বেও ট্রেনটি মূল লাইনে প্রবেশ করতে সক্ষম হয়, যদিও লুপ লাইনের পয়েন্ট ভেঙে পড়ে রেলওয়ের পরিভাষায় এ ঘটনাকে ‘বাস্টিং’ বলা হয় রেলওয়ে কর্মকর্তারা দৈনিক জন পদ বাংলাদেশ কে জানান, ধীরগতির কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে তারা সতর্ক করেছেন যে, যদি ট্রেনের গতি বেশি হতো, ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফ দ্য ডেইলি স্টারকে দৈনিক জন পদ বাংলাদেশ কে বলেন, ‘পয়েন্ট ঠিকভাবে সেট আছে কি না, তা যাচাই না করেই দায়িত্বে থাকা সহকারী স্টেশন মাস্টার ভুল সিগন্যাল দিয়েছেন। এ কারণে বাস্টিং হয়, যা ঝুঁকিপূর্ণ।’ তিনি জানান, আজ সকালে দায়িত্বে এসে তারা বিষয়টি দেখেন এবং পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অভিযুক্ত সহকারী স্টেশন মাস্টার মাইন উদ্দিন মামুন অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলুন।’ তবে ষোলশহর স্টেশন থেকে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) পাঠানো বার্তায় মাইন উদ্দিন মামুনসহ দুজন পি ম্যানের দায়িত্বকালীন ‘বাস্টিংয়ের’ বিষয়টি উল্লেখ রয়েছে। রেলওয়ে চট্টগ্রামের সিগন্যাল বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মুরাদ বলেন, ‘পয়েন্ট ঠিকভাবে সেট না করে ট্রেন চালালে সাধারণত এ ধরনের ঘটনা ঘটে। এতে পয়েন্টের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। পয়েন্ট মেরামতের জন্য মেকানিক পাঠানো হয়েছে। বিকল্প লাইন থাকায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’ যোগাযোগ করা হলে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি তদন্তে ঘটনাস্থলে একজন ট্রেন কন্ট্রোলারকে পাঠানো হয়েছে।’ ‘ষোলশহর স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি গোপনের চেষ্টা করেছে। বিধি অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা হবে,’ বলেন তিনি। উল্লেখ্য, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার-ঢাকা রুটে চলাচল করে। এতে ৮০০ অধিক যাত্রী আসন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST