শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেম আর নেই

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ / ২৫৯১ Time View
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৪:৪২ পূর্বাহ্ণ

গত শনিবার (১৯ মার্চ) বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেম ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।১৯৩৬ সালের ২১ আগস্ট, যশোরে জন্মগ্রহণ করেন দিলারা হাশেম। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার লেখা প্রথম উপন্যাস ‘ঘর মন জানালা’ ১৯৬৬ সালে প্রকাশিত হয়। ১৯৭৩ সালে উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়েছিল। ১৯৮২ সালে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে যোগ দেন।
তার আগেও বেশ কয়েক বছর ভয়েস অব আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিবিসি লন্ডনেও বাংলা সংবাদ পাঠ করতেন তিনি। দিলারা হাশেম তৎকালীন রেডিও পাকিস্তান করাচি থেকে নিয়মিত বাংলা সংবাদ পাঠ করেছেন।
কথাসাহিত্যিক হিসেবে দিলারা হাশেম তার বিরল ও ব্যতিক্রমী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- একদা এবং অনন্ত (১৯৭৫), স্তব্ধতার কানে কানে (১৯৭৭), আমলকির মউ (১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫) ইত্যাদি।
উপন্যাস, ছোটগল্প, কবিতা, অনুবাদ ও আত্মজৈবনিক মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা প্রায় ৩০টি।
সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন দিলারা হাশেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST