বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পারিবারিক কলহের জেরে খানসামায় দু সন্তানের জননী বিষপানে আত্মহত্যা

Reporter Name / ১৪৬২ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ

উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধি:খানসামা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে দু সন্তানের জননী রেখা আক্তার (২৭) বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার এ ঘটনাটি ঘটে।এদিন সকালে খানসামার গোয়ালডিহি ইউনিয়ন থেকে এক মোটরসাইকেলে ৩জন আরোহী নিয়ে ফতেজংপুর ইপিজেড যাওয়ার সময় চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পৌঁছালে অটোভ্যানের ধাক্কায় নিহত হয় মোটরসাইকেল চালক।আহত ২ মোটরসাইকেল আরোহী,খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। মৃত্যু রেখা আক্তার উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জমিদারনগর ডাংগা পাড়া গ্রামের নতুন হাজী পাড়ার ইউনুস আলীর ছেলে আসাদুর ইসলামের স্ত্রী।তাদের ১ছেলে ও ১টি মেয়ে সন্তান।আসাদুর ইসলাম পেশায় একজন কৃষক ও মৃত্যু রেখা আক্তার ইপিজেড কর্মী। অপরদিকে সড়ক দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের নারায়ন রায়ের ছেলে অতুল রায়। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার ইপিজেড থেকে সন্ধার আগে মৃত রেখা আক্তার বাড়িতে আসে।রাতে স্বামী আসাদুর ইসলামের সাথে স্ত্রী রেখা আক্তার এর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।এরপর বুধবার দিবাগত রাত্রী আনুমানিক ১ টায় রেখা আক্তার পরিবারের সবার অগোচরে টিউবওয়েলের পাড়ে গিয়ে বিষ পান করেন।পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরিস্থিতি গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দশমাইল নামক স্থানে তিনি মারা যান। খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান,রেখা আক্তারের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু অতুল রায়ের ঘটনা যেহেতু চিরিরবন্দর উপজেলায় সেহেতু ঐ থানায় একটি মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST