শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় Logo নওগাঁর রানীনগরে যথাযোগ্যমর্যাদায় মহান স্বাধীনতাও জাতীয় দিবস পালনঃ- Logo তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদ নির্বাচনে,তরুণ প্রজন্মের প্রার্থী হিসেবে নজর কাড়ছেন জহিরুল ইসলাম জহির হাওলাদার। Logo মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি Logo ​নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ Logo প্রবাসে থেকেও নিজ এলাকায় আলো ছড়াচ্ছেন লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo বাংলাদেশ নাগরপুর শাখার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন। Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা নরসিংদী জেলা প্রতিনিধি হজরত আলী সরকার সাগর Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক আজিজুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁর রানীনগরে যথাযোগ্যমর্যাদায় মহান স্বাধীনতাও জাতীয় দিবস পালনঃ-

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ

আবু সাইদ চৌধুরী রানীনগর নওগাঁ-নওগাঁর রাণীনগর উপজেলায় মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন। সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সেখানে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এচাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST