শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নওগাঁ’র রাণীনগরে ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘটঃ

Reporter Name / ১১৯১ Time View
Update : রবিবার, ৫ মে, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

আবু সাইদ চৌধুরী রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা ঔষধ প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নওগাঁ জেলা সদরের দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ বছরের জেল ও ১০লক্ষ টাকা জরিমানা করার প্রতিবাদে এবং হয়রানী মূলক ভ্রাম্যমান আদালতের মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট নওগাঁ জেলা শাখার ডাকে, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট রাণীনগর উপজেলা শাখার আয়োজনে দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা প্রতিকী ধর্মঘট করেছেন রাণীনগর ঔষধ ব্যবসায়ীরা। আজ রবিবার সকাল ১০টায় রাণীনগর বাজার বিজয়ের মোড়ে এ প্রতিকী অনশন ধর্মঘট করেন ব্যবসায়ীরা। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির রাণীনগর শাখার আহবায়ক আব্দুল কাদের পিন্টু’র সভাপতিত্বে প্রতিকী ধর্মঘটে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রগিস্ট নওগাঁ জেলা শাখার সদস্য কাজী রবিউল ইসলাম, রাণীনগর শাখার যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী মন্ডল সহ অনেকে। বক্তারা বলেন, কোম্পানি ঔষধ তৈরি করছে, ডাক্তারগন প্রেসক্রিপশন করছে, ঔষধ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আমরা দোকানে রাখলে আমাদের জেল জরিমানা করা হচ্ছে, যেটা মোটেও কাম্য নয় । তারা আরো দাবি করে বলেন, ঔষধ প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করতে হবে। ঔষুধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। চিকিৎসক কর্তৃক আনরেজিস্টার্ড প্রোডাক্টস, ফুড সাপ্লিমেন্টস্ প্রেসক্রিপশনে লেখা বন্ধ করতে হবে। দীর্ঘ ৩৯ বছর পর নতুন ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ তরিঘড়ি বাস্তবায়ন না করে সংশোধন করতে হবে। যত্রতত্র নিয়ম বহির্ভূত মুদি দোকানের মত ড্রাগ লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে এছাড়াও সদ্য যোগদানকৃত ঔষধ পরিদর্শক তোফায়েল আহমেদ কে অনতি বিলম্বে বদলি করার দাবিও জানান । আমরা আশা করছি ঔষুধ প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিবেন। এ দাবিগুলো মেনে নেওয়া না হলে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আরো কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST